
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক এর প্রথম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার তার কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপি’র সহ-সভাপতি আফসার আলী মিজু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দসহ বিএনপির ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কবর জিয়ারতকালে আতিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিবেদক 




















