প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৪:১৬ পি.এম
গাবতলীতে বিএনপি নেতা আতিকের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক এর প্রথম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার তার কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপি'র সহ-সভাপতি আফসার আলী মিজু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দসহ বিএনপির ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কবর জিয়ারতকালে আতিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল