১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদিঘী প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আহাদত আলী (৪২) ও জুয়েল হোসেন (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গত বুধবার
(১ নভেম্বর) রাতে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহাদত আলী আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও জুয়েল হোসেন একই ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের মজিবর শেখের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, ১ নভেম্বর বুধবার রাতে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক
বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে টহল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে যাত্রী ছাউনির পিছন থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১৫ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, পরদিন ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত: ০১:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩