প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ১:১৭ পি.এম
আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

শিমুল হাসান, আদমদিঘী প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আহাদত আলী (৪২) ও জুয়েল হোসেন (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গত বুধবার
(১ নভেম্বর) রাতে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহাদত আলী আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও জুয়েল হোসেন একই ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের মজিবর শেখের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, ১ নভেম্বর বুধবার রাতে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক
বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে টহল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে যাত্রী ছাউনির পিছন থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১৫ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, পরদিন ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল