
মুহাম্মাদ আবু মুসাঃ “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর/২৬ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস/২৬ উপলক্ষে বগুড়া জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত র্যালীতে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (করতোয়া)-এ অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণের অন্যতম ভিত্তি। ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নে সাক্ষরতার প্রসার অপরিহার্য। অনুষ্ঠানে গাক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আশরাফ আলী, সহকারী পরিচালক, গাক সহ অন্যান্য কর্মকর্তাগণ। সাক্ষরতার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ, গড়ে উঠুক জ্ঞানভিত্তিক ও সচেতন সমাজ—এই প্রত্যয়ে গাক ভবিষ্যতেও শিক্ষা, সাক্ষরতা ও মানবসম্পদ উন্নয়নে তার কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রতিবেদক 




















