০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ডিসি তৌফিকুর বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে গাক’র অংশ গ্রহন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর/২৬ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস/২৬ উপলক্ষে বগুড়া জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালীতে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (করতোয়া)-এ অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণের অন্যতম ভিত্তি। ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নে সাক্ষরতার প্রসার অপরিহার্য। অনুষ্ঠানে গাক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আশরাফ আলী, সহকারী পরিচালক, গাক সহ অন্যান্য কর্মকর্তাগণ। সাক্ষরতার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ, গড়ে উঠুক জ্ঞানভিত্তিক ও সচেতন সমাজ—এই প্রত্যয়ে গাক ভবিষ্যতেও শিক্ষা, সাক্ষরতা ও মানবসম্পদ উন্নয়নে তার কার্যক্রম অব্যাহত রাখবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ডিসি তৌফিকুর বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে গাক’র অংশ গ্রহন

প্রকাশিত: ০৪:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬