১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ার তালোড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:০০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার  তালোড়া বন্দর নগর কবিতা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার ২৯শে আগস্ট সকাল সাড়ে ১০টায় সংগঠনের নিজ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মো. মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন এর সঞ্চালনায় ​অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কাজী নজরুল ইসলামের নির্বাচিত কবিতা পাঠ করা হয়। পরবর্তীতে স্থানীয় কবি ও সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি ও সাহিত্য পাঠে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে এসময়  সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, প্রচার সম্পাদক মুন্নি রায় শান্তনা, অর্থ সম্পাদক মো. আব্দুল মজিদ হারুন, যুগ্ম সম্পাদক দিনেশ চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক মো. আহসান হাবিব, সদস্য মো. মহায়মিনুন ও শ্রেয়া ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দুপচাঁচিয়ার তালোড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত 

প্রকাশিত: ১১:০০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬