সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯শে আগস্ট সকাল সাড়ে ১০টায় সংগঠনের নিজ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মো. মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কাজী নজরুল ইসলামের নির্বাচিত কবিতা পাঠ করা হয়। পরবর্তীতে স্থানীয় কবি ও সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি ও সাহিত্য পাঠে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে এসময় সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, প্রচার সম্পাদক মুন্নি রায় শান্তনা, অর্থ সম্পাদক মো. আব্দুল মজিদ হারুন, যুগ্ম সম্পাদক দিনেশ চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক মো. আহসান হাবিব, সদস্য মো. মহায়মিনুন ও শ্রেয়া ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল