০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেইলী মর্নিং গ্লোরী’র বগুড়া জেলা প্রতিনিধি আবু মুসা’র শয্যার পাশে অফিসের কর্মকর্তা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ জাতীয় দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলী মর্নিং গ্লোরী এর বগুড়া জেলা প্রতিনিধি মুহাম্মাদ আবু মুসা’র হার্টের আটটি ব্লক ধরা পড়েছে। তিনি বর্তমানে ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অচিরেই তার ওপেন হার্ট বা বাইপাস সার্জারী করা হবে। খবর পেয়ে সোমবার সন্ধ্যারাতে তাকে হাসপাতালে দেখতে যান ডেইলী মর্নিং গ্লোরী’র কর্মকর্তা সৈয়দ সারোয়ার আলম বাতেন। তার সঙ্গে ছিলেন পত্রিকার স্টাফ রিপোর্টার আঁখি আক্তার। তারা সাংবাদিক আবু মুসা’র পাশে থেকে বেশ সময় কাটান ও চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

উল্লেখ্য,
 হার্ট ব্লক জনিত কারণে সাংবাদিক আবু মুসা ওপেন হার্ট বা বাইপাস সার্জারীর জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ৭০৮ নং এসি কেবিনে ভর্তি আছেন। অতি তাড়াতাড়ি তার হার্টের সার্জারী বা অপারেশন করা হবে। অপারেশন সফল হওয়ার জন্য তিনি (মুসা) ও তার পরিবার সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

ডেইলী মর্নিং গ্লোরী’র বগুড়া জেলা প্রতিনিধি আবু মুসা’র শয্যার পাশে অফিসের কর্মকর্তা 

প্রকাশিত: ০১:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬