স্টাফ রিপোর্টারঃ জাতীয় দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলী মর্নিং গ্লোরী এর বগুড়া জেলা প্রতিনিধি মুহাম্মাদ আবু মুসা'র হার্টের আটটি ব্লক ধরা পড়েছে। তিনি বর্তমানে ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অচিরেই তার ওপেন হার্ট বা বাইপাস সার্জারী করা হবে। খবর পেয়ে সোমবার সন্ধ্যারাতে তাকে হাসপাতালে দেখতে যান ডেইলী মর্নিং গ্লোরী'র কর্মকর্তা সৈয়দ সারোয়ার আলম বাতেন। তার সঙ্গে ছিলেন পত্রিকার স্টাফ রিপোর্টার আঁখি আক্তার। তারা সাংবাদিক আবু মুসা'র পাশে থেকে বেশ সময় কাটান ও চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল