
পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জাগো নিউজকে জানান, ঘড়িয়াডাঙ্গা গ্রামের দিনমজুর আব্দুর রহিমের শিশুপুত্র রিপন হোসেন ও প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর শিশুপুত্র জামির হোসেন বিকাল ৪টার দিকে বাড়ির পাশে খেলছিল। এসময় তাদের বাড়ির লোকজন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলার সময় দুই শিশু পাশের মৎস্য ঘেরের পানিতে পড়ে যায়। সন্ধ্যার আগে তাদের খোঁজ শুরু হলে ওই ঘেরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখেন স্বজনরা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদক 

























