১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়,  ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৪টা ২০ মিনিটে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাসের নেতৃত্বে একটি দল পৌরসভার সোনাতলা বাজার এলাকার কুশল অ্যান্ড শীতল কসমেটিকসের সামনে জিল্লুর রহমান স্কুলগামী পাকা সড়কে অভিযান চালায়। এসময় গড় ফতেপুর গ্রামের হাসমত আলীর ছেলে মোঃ মামুন মিয়া (২৭)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৭০০ টাকা নগদসহ আটক করা হয়।
অপরদিকে একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসআই মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে আরেকটি দল উপজেলার ৭নং পাকুল্লা ইউনিয়নের শাহবাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় নজরুল ইসলামের ছেলে মোঃ কবির হোসেন (৪০)-এর বসতবাড়ির শয়নকক্ষ থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
সোনাতলা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

সোনাতলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

প্রকাশিত: ০১:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬