স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৪টা ২০ মিনিটে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাসের নেতৃত্বে একটি দল পৌরসভার সোনাতলা বাজার এলাকার কুশল অ্যান্ড শীতল কসমেটিকসের সামনে জিল্লুর রহমান স্কুলগামী পাকা সড়কে অভিযান চালায়। এসময় গড় ফতেপুর গ্রামের হাসমত আলীর ছেলে মোঃ মামুন মিয়া (২৭)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৭০০ টাকা নগদসহ আটক করা হয়।
অপরদিকে একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসআই মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে আরেকটি দল উপজেলার ৭নং পাকুল্লা ইউনিয়নের শাহবাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় নজরুল ইসলামের ছেলে মোঃ কবির হোসেন (৪০)-এর বসতবাড়ির শয়নকক্ষ থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
সোনাতলা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল