
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ‘নিরাপদে মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে ২৪ জুলাই সোমবার বগুড়ার গাবতলী মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ। আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভুঁঈয়া, গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি রায়হান রানা, বর্তমান সহ-সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, প্রচার সম্পাদক আরিফুর রহমান বয়েল, সাংবাদিক আল আমিন, নজরুল ইসলাম, রিয়াজ, বিপ্লব রহমান, সামিউল ইসলাম শামীম, রিপন, হ্যাচারী মালিক আতাউর রহমান খোকন প্রমুখ। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, মৎস্যজীবি, মৎস্যচাষী, হ্যাচারী মালিক, মৎস্য আরৎদার উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















