০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার সোনাতলায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি যান চলাচলে এখনো হুমকির মুখে

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এলজিইডি মহেশপাড়ায় ব্রীজ নির্মাণ করে। ব্রীজের দু’পাশে এখনও এ্যাপ্রোচ না করায় রাস্তা ধ্বসে যাচ্ছে। এতে করে যান চলাচল হুমকির মুখে পড়েছে।
জানা যায়, ২০২০ সালে ভয়াবহ বন্যায় উক্ত স্থানে ব্রীজটি ধ্বসে যায়। এরপর এলজিইডি উপজেলার মহেশপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন স্থানে ব্রীজ নির্মাণে টেন্ডার আহবান করেন। ব্রীজটি নির্মাণ করতে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রায় বছর দু’য়েক সময় লাগে। এরপরও ব্রীজের দু’পাশে এ্যাপ্রোচের কাজ শুরু করা হয়নি। কোন রকমে ওই ব্রীজের উপর দিয়ে যাতায়াত করা হলেও ভারী যান চলাচল করা যাচ্ছে না। এমনকি মোটর সাইকেল, অটোরিকশা, সিএনজি, কারগাড়ি, মাইক্রোবাস যোগে ওই পথ দিয়ে যাতায়াত করতে পথচারীদের হুমকির মুখে পড়তে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় মহেশপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্ডল, মহেশপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, প্রভাষক সালজার রহমান, আশরাফ উদ্দিন আকন্দ, মোকারম হোসেন মাষ্টার বলেন, সংশ্লিষ্ট এলাকা ও আশপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিনিয়ত ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়ে। এছাড়াও কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য ওই ব্রীজের উপর দিয়ে নিয়ে যেতে পারে না। জনগুরুত্বপূর্ণ ব্রীজ ও ব্রীজের পূর্ব পাশের পাকা সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যাতায়াতের উপযোগি করার দাবি তোলেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুবুল হক বলেন, ব্রীজটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। তবে এলাকাবাসির দাবির মুখে ব্রীজটি যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে ব্রীজের দু’পাশে এ্যাপ্রোচ করতে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারও নিযুক্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এ্যাপ্রোচের কাজ শুরু হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ার সোনাতলায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি যান চলাচলে এখনো হুমকির মুখে

প্রকাশিত: ০২:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪