০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদিঘী  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারী চক্রের আব্দুস ছালাম (৫০) নামের আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সান্তাহার চা বাগান এলাকার জনাব আলীর ছেলে। সোমববার (২১ আগষ্ট) রাতে তাকে সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে ট্রেনের টিকিট কালোবাজরী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হলো। সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র কাউন্টার হতে ট্রেনের টিকিট ক্রয় করে কালোবাজারীর মাধ্যমে যাত্রী সাধারণের কাছে উচ্চমূল্যে বিক্রি করতো। গত রোববার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রী সাধারনের কাছে কালোবাজারীর মাধ্যমে বিক্রি কালে ৫ টি টিকিটসহ সুমন হোসেনকে এবং পরদিন গত সোমবার ওই চক্রের সদস্য আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়।  মঙ্গলবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

প্রকাশিত: ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩