প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৩, ১০:৫৩ এ.এম
শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারী চক্রের আব্দুস ছালাম (৫০) নামের আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সান্তাহার চা বাগান এলাকার জনাব আলীর ছেলে। সোমববার (২১ আগষ্ট) রাতে তাকে সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে ট্রেনের টিকিট কালোবাজরী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হলো। সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র কাউন্টার হতে ট্রেনের টিকিট ক্রয় করে কালোবাজারীর মাধ্যমে যাত্রী সাধারণের কাছে উচ্চমূল্যে বিক্রি করতো। গত রোববার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রী সাধারনের কাছে কালোবাজারীর মাধ্যমে বিক্রি কালে ৫ টি টিকিটসহ সুমন হোসেনকে এবং পরদিন গত সোমবার ওই চক্রের সদস্য আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল