
মুহাম্মাদ আবু মুসাঃ হাইওয়ে পুলিশ প্রধান (এআইজি) ফারুক আহমেদ এর সাথে মঙ্গলবার ঢাকাস্থ উত্তরায় তার কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। এ সময় অন্যন্যরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা এবং আইনের প্রতি শ্রদ্ধা বিষয়ে সচেতনামূলক আলোচনা করেন হাইওয়ে পুলিশ প্রধান ফারুক আহমেদ। এছাড়া জাসাস নেতা শফিকুল ইসলাম শফিক বলেন, সবার আগে বাংলাদেশ এই ভাবনা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে এগিয়ে যেতে হবে।

প্রতিবেদক 




















