
মুহাম্মাদ আবু মুসাঃ ১৯নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএসয়ে ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্ঠা ও সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম রফিক এর সঙ্গে যুব উন্নয়ন পরিষদের কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তিনি (কাজী রফিক) প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধানের শীষ মার্কার বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, জীবিকার তাগিদে আমরা অনেকে ঢাকায় থাকলেও স্ব স্ব অবস্থান থেকে ধানের শীষ মার্কার ভোট করতে হবে। কারণ ধানের শীষ মার্কার বিজয়ী মানে বাংলাদেশের বিজয়, বিএনপির বিজয়, খালেদা জিয়ার বিজয়, তারেক রহমানের বিজয়। সংগঠনের সভাপতি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের একেএম লুৎফুল বারী মুকুল, এ্যাডঃ রবিউল হোসেন রবি, জাহিদুর রহমান তালুকদার দিপু, শহিদ মঞ্জুর জনি, আবু সাইদ, আতিকুল ইসলাম সেলিম, শহিদুল ইসলাম রতন, আমিরুল ইসলাম স্বপন, মমিনুল ইসলাম মমিন, পল্টন প্রমুখ। মতবিনিময় সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, চলমান উদ্দোগ, সমাজের উন্নয়ন, যুব সমাজকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করা এবং আগামী সংসদ নির্বাচনে বগুড়া- ৭ আসনে বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানসহ ধানের শীষ মার্কা বিজয়ী করতে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিবেদক 




















