০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা রেলস্টেশনে ই-টিকিটিং চালু,যাত্রীসেবায় নতুন যুগের সূচনা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৩৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা রেলস্টেশনে অবশেষে যাত্রীসেবায় যুক্ত হলো আধুনিক প্রযুক্তি। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ রেলওয়ে-এর উদ্যোগে চালু হয়েছে অনলাইন টিকিটিং বা ই-সেবা।মঙ্গলবার (৫ মে) বিকেলে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। লালমনিরহাট বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম নিজেই টিকিট কেটে ই-টিকিটিং সেবার শুভ সূচনা করেন। এর মাধ্যমে সোনাতলা রেলস্টেশন আনুষ্ঠানিক ভাবে প্রযুক্তি নির্ভর আধুনিক সেবার আওতায় যুক্ত হলো।
দীর্ঘদিন ধরে এই স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ থাকলেও অনলাইন টিকিটিং সুবিধা না থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। অনেককে টিকিট সংগ্রহের জন্য দূরবর্তী স্টেশন বা কাউন্টারে যেতে হতো,যা ছিল সময় সাপেক্ষ ও কষ্টকর।নতুন চালু হওয়া ই-সেবার ফলে এখন যাত্রীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দেশের যেকোনো ট্রেনের টিকিট সহজে সংগ্রহ করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু স্মার্টফোন ব্যবহারকারীরাই নয়,বাটন ফোন ব্যবহারকারীরাও নিবন্ধনের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধন শেষে জাহাঙ্গীর আলম বলেন,অনলাইন টিকিটিং সেবা চালুর ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। আধুনিক এই ব্যবস্থার মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের টিকিট সহজেই ক্রয় করা সম্ভব হবে।এ সময় উপস্থিত ছিলেন স্টেশন ইনচার্জ খলিলুর রহমান,বুকিং সহকারী মাসুদ সহ অন্যান্য কর্মচারীরা।স্থানীয় যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,এটি সোনাতলা রেলস্টেশনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ,যা যাত্রীসেবাকে আরও সহজ,দ্রুত ও আধুনিক করে তুলবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

সোনাতলা রেলস্টেশনে ই-টিকিটিং চালু,যাত্রীসেবায় নতুন যুগের সূচনা 

প্রকাশিত: ০২:৩৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬