১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকাশ মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে সোনাতলা থানার এসআই মো. রাসেল আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৩ নম্বর দিগদাইড় ইউনিয়নের কলেজ হাট বটতলা সিএনজি স্ট্যান্ডের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে আকাশ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আকাশ মিয়া সোনাতলা উপজেলার শিহিপুর (মধ্যপাড়া) গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
এদিকে একই অভিযানে সোনাতলা থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাহাজুল ইসলাম ওরফে শাহাদতকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের চর শরলিয়া গ্রামের মো. ছালজার রহমানের ছেলে।
গ্রেপ্তার দুই আসামিকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সোনাতলা থানা পুলিশ।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সোনাতলায় ৩৫ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০২:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬