০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গড়ফতেপুর গ্রামে অবস্থিত দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শনিবার (৬ই জুন) বিকেল ৩টায় মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।এ সময় তিনি বলেন, শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মাদ্রাসা ও এতিমখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন সময়োপযোগী উদ্যোগ। নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম আব্দুল হাদী, বিএনপি নেতা নাছির উদ্দিন নাছির, গোলাম আযম মঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও অনুষ্ঠানে শিক্ষানুরাগী, ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বহুতল ভবনটি স্থানীয় জনগণের সহযোগিতা এবং জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হবে। ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হলে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা ও আবাসন সুবিধা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা বিপ্লব গ্রেফতার 

সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬