০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্যের স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোছাঃ আয়শা সিদ্দিকা (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আশরাফুল ইসলাম (সাফি) গুরুতর আহত হয়েছেন। তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন বলে জানা গেছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার ভেলুরপাড়া সংলগ্ন সিচারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা সিদ্দিকার বাড়ি সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামে। তাঁর স্বামী আশরাফুল ইসলামের বাড়ি গাবতলী উপজেলার খুপি উত্তরপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, আশরাফুল ইসলাম তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকাকে মোটরসাইকেলে নিয়ে সোনাতলার দিকে আসছিলেন। পথে ভেলুরপাড়া সংলগ্ন সিচারপাড়া এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আয়শা সিদ্দিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত বগুড়ায় নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাঁকে বগুড়ার সিএমএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আশরাফুল ইসলাম জানান, ‘‘দুর্ঘটনার পর আমার স্ত্রীকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়ার সিএমএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’’
এদিকে আয়শা সিদ্দিকার মৃত্যুর খবর তাঁর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনায় গুরুতর আহত আশরাফুল ইসলামের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সোনাতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্যের স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত

প্রকাশিত: ০১:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬