০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,সোনাতলাঃ বগুড়ার সোনাতলা উপজেলায় পণ্যের মান নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অদিতী দই ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসন, সোনাতলা এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,বগুড়ার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পৌরসভা রোডস্থ রংধনু মার্কেটের সামনে অদিতী দই ভান্ডার প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স ছাড়াই ফার্মেন্টেড মিল্কজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল এমন অভিযোগ প্রমাণিত হয়।এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১)/২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) শাহানাজ পারভীন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা।বিএসটিআই সূত্রে জানানো হয়েছে,ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০২:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬