
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বিশেষ অভিযানে একটি বার্মিজ চাকুসহ মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।পুলিশ জানায়, বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় ১৩ই জুলাই ২০২৬ তারিখে সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার ২নং বালুয়া ইউনিয়নের ধর্মকুল গ্রামে রবিউল ইসলামের বসতবাড়ির সামনে ভেলুরপাড়া-বালুয়াহাট সড়ক থেকে তাকে একটি বার্মিজ চাকুসহ আটক করা হয়।গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম ওরফে রুবেল (৪৫) ধর্মকুল গ্রামের মৃত আবুল হোসেন মণ্ডলের ছেলে।পুলিশ আরও জানায়,উদ্ধার হওয়া বার্মিজ চাকু জব্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক 




















