১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলার চিকিৎসক শহিদুল ইসলামের ছেলে সাওমের প্রাথমিক বৃত্তিতে সাফল্য

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সোনাতলা জেনারেল হাসপাতাল এন্ড হেলথ কেয়ার ডাইগোনেষ্টিক সেন্টারের এর পরিচালক ও জনপ্রিয় চিকিৎসক ডা. মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ সিদরাতুল মুনতাহা সাওম প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

জানা গেছে,সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে সাওম সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।সাওম প্রথম শ্রেণি থেকে বগুড়ার শাহজাহানপুরের মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়ন করে আসছে। শুরু থেকেই সে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিল। ধারাবাহিক ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে এবার প্রাথমিক বৃত্তি অর্জন করেছে সে।
সাওমের বাবা ডা. মো. শহিদুল ইসলাম বলেন, আমার ছেলে অদম্য ইচ্ছাশক্তি,কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।সাওমের মা বলেন,নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।বিদ্যালয় সূত্রে জানা যায়, সাওমের এ সাফল্যে শিক্ষক-শিক্ষিকারা গর্বিত। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয় ও দেশের সুনাম বয়ে আনবে।সাওম জানায়,বড় হয়ে সে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। পাশাপাশি শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সোনাতলার চিকিৎসক শহিদুল ইসলামের ছেলে সাওমের প্রাথমিক বৃত্তিতে সাফল্য

প্রকাশিত: ০৩:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬