
রিমন আহম্মেদ বিকাশ,সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ আগস্ট মাস শোকের মাস। এ মাসেই বাঙালি জাতির পিতা,মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক,বাংলাদেশ নামক দেশটির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবিরোধী একটি কুচক্রীমহল ও বিশ্বাসঘাতকদের বুলেটের আঘাতে সপরিবারে নিহত হয়েছিলেন। তাই আগস্ট মাস বাঙালী জাতির শোকের মাস। ‘শোক থেকে শক্তি,স্মার্ট বাংলাদেশই মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে এডিপির অর্থায়নে বগুড়ার সোনাতলা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পানিরপট,বাইকচালকদের মাঝে হেলমেট ও গরু খামারীদের মাঝে জাম্পসু ও থার্মোমিটার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু হলরুমে ৩ আগস্ট(বৃহস্পতিবার) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজামান লীটন। প্রথম অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এমপি সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল। আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফরহাদ হোসেন জুয়েল ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাহফুজার রহমান শিপলু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতোন,থানা সেকেন্ড অফিসার এসআই নাজিম উদ্দিন,যুবলীগ নেতা নাহিদ হাসান জিতু,সেচ্ছাসেবক লীগ নেতা উৎপল কর্মকার ও মধুপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুবিধাভোগীরা। শেষে প্রধান অতিথি ২’শ ৫০জন শিক্ষার্থীদের পানিরপট,৮৭জন গরু খামারিকে জাম্পসু ও থার্মোমিটার এবং ২৭জন বাইকচালকের মাঝে হেলমেট বিতরণ করেন। সভাটি সঞ্চালনা করে সোনাতলা সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ছাইফুল ইসলাম।

প্রতিবেদক 




















