১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধকরণ, দু’জন পেলেন সরকারি উপকরণ সহায়তা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে “মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষ প্রদর্শনী খামার-২০২৬ এর উপকরণ বিতরণ করা হয়েছে।গত (৩রা জুন) বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সোহরাব হোসেন,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা,পাকুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম,মধুপুর ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মাঝে চুন,খৈল, মাছের খাদ্য,শাকসবজি ও ফলজ গাছের চারা এবং সাইনবোর্ড বিতরণ করা হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে বাটা মাছ্যসহ দেশীয় প্রজাতির মাছ চাষে উদ্বুদ্ধ করতে প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হয়।সরকারি বিনামূল্যের এ প্রণোদনার আওতায় উপজেলার দুইজন উপকারভোগী নির্বাচিত হন। তারা হলেন, পাকুল্যা ইউনিয়নের দহপাড়া গ্রামের মোঃ আমজাদ হোসেন এবং জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া এলাকার মোছাঃ নবিরন বেগম।আয়োজকরা জানান,গৃহস্থালি পুকুরে দেশীয় মাছ চাষ সম্প্রসারণ,পুষ্টি চাহিদা পূরণ এবং খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

সোনাতলায় দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধকরণ, দু’জন পেলেন সরকারি উপকরণ সহায়তা 

প্রকাশিত: ০১:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬