১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহর হরিবাসর ও লীলা কীর্তন অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে তিন দিনব্যাপী ১৬ প্রহর হরিবাসর ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শত শত ভক্তের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।আয়োজক সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে হরিবাসর ও যজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সোমবার ও মঙ্গলবার দিন-রাতব্যাপী চলে নামসংকীর্তন ও লীলা কীর্তন। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান কীর্তন শিল্পী মনোরঞ্জন গোস্বামী, বিশ্বনাথ হাওলাদার, দ্বিদল কৃষ্ণ রায় ও অর্পিতা সরকার (কণা)সহ অন্যান্য শিল্পীরা ভক্তিমূলক কীর্তন পরিবেশন করেন।কীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। দূর-দূরান্ত থেকে আগত শত শত ভক্তবৃন্দ কীর্তন শ্রবণ করে ধর্মীয় আবহে অংশ নেন। এ সময় ভক্তদের জন্য প্রতিদিন দুই বেলা প্রসাদের ব্যবস্থা করা হয়।অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা, কোষাধ্যক্ষ লিটন প্রামাণিকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।আয়োজকরা জানান, ২২শে জুলাই ভোগ উৎসব ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এবারের ১৬ প্রহর হরিবাসর ও লীলা কীর্তনের শুভ সমাপ্তি ঘটে। ধর্মীয় এ আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করে

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহর হরিবাসর ও লীলা কীর্তন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬