০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,সোনাতলাঃ “দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি”আমিষেই শক্তি,আমিষেই মুক্তি”এই প্রতিপাদ্যে বগুড়া সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে নভেম্বর (বুধবার) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পূর্বে হাসপাতাল চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে ফিতা কেটে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। উদ্বোধন শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোস্তফা কামাল সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানাজ পারভীন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন,সোনাতলা পল্লি বিদ্যুৎ সমিতি ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম,এজিএম সাগর দেবনাথ,মৎস কর্মকর্তা আরিফুজ্জামান। এই মেলায় ২৬টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য ও প্রাণী প্রদর্শিত হয়। উল্লেখযোগ্য মহিষ,বিদেশি উন্নত জাতের গাভী,দুগ্ধ দহনের যন্ত্র,টারকি রাজহাঁস,চিনা হাঁস,উন্নত জাতের ঘাষ,ডেইরি যন্ত্রপাতি ও নানা জাতীয় ঔষধ মেলায় স্থান করে নেয়। উদ্বোধনী ও আলোচনা সভা শেষে প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন অতিথি বৃন্দদের সাথে নিয়ে প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত জানান।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: ০১:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫