০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় গীতা পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ,উদ্বোধন হলো দুটি গীতা শিক্ষা কেন্দ্র 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে বাংলাদেশ গীতা পরিবার নামক সংগঠন করোনা কালীন সময়ে সৃষ্টি হয়।এই সংগঠনের উদ্যোগে দুটি গীতা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ই মে) বেলা ১১টায় উপজেলার কানুপুর হরি মন্দিরে এবং দুপুর ২টায় চিল্লিপাড়ায় কালি মন্দিরে পৃথকভাবে এ দুটি কেন্দ্র উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গীতা পরিবারের সদস্যবৃন্দ সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। দুটি শিক্ষা কেন্দ্রে প্রায় দুই শতাধিক বিভিন্ন বয়সী শিক্ষার্থীর মাঝে গীতা ও বসার মাদুর বিতরণ করা হয়। এছাড়াও আগত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টিমুখ করানো হয়।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন গীতা পরিবারের পরিচালনা কমিটির পরিচালক উৎপল কুমার দাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার পাল,নাটোরের বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার প্রামাণিক,জনস্বাস্থ্য অধিদপ্তর বগুড়ার সাবেক সহকারী প্রকৌশলী অখিল চন্দ্র মন্ডল,পৌর সচিব কার্তিক চন্দ্র দাস,বিশ্বজিৎ রায়,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা, পিযুষ রায় প্রমুখ।দুই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাংবাদিক বিকাশ স্বর্ণকার।অনুষ্ঠানে প্রায় চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান,ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।এদিকে জানা যায়,গীতা বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন গীতা পরিবারের আচার্য দেব পরিতোষ কুমার তরুয়া। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গীতা পরিবারের অন্যতম পরিচালক সুরজিৎ কুমার।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

সোনাতলায় গীতা পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ,উদ্বোধন হলো দুটি গীতা শিক্ষা কেন্দ্র 

প্রকাশিত: ১২:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬