
বিকাশ স্বর্ণকার,সোনাতলাঃ বগুড়া সোনাতলা পৌর এলাকায় তিনটি পয়েন্ট থেকে খোলা বাজারের আটা বিক্রির উদ্বোধন করা হয়েছে। ১সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় কলেজ মোড়ে এস এম আব্দুল হাদির পয়েন্টে খোলা বাজারের আটা বিক্রির উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহেদুর রহমান। উদ্বোধন শেষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহেদুর রহমান বলেন সরকারীভাবে সপ্তাহে ৫দিন খোলা বাজারে ২৪টাকা কেজি দরে আটা ক্রয় করতে পারবেন জনগন। তিনি আরো বলেন ২৪টাকা দরে জনপ্রতি ৩কেজি আটা(ওএমএস) ডিলাররা জনগণের কাছে বিক্রি করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য পরিদর্শক কাজী হাসিবুল হাসান, সোনাতলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন,হরিখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ খন্দকার, উপজেলা বিএনপি নেতা এমদাদুল হক টুকু,পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল,সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,সেলিম রেজা বাবলা এবং কলেজ মোড়ের(ওএমএস)ডিলার এস এম আব্দুল হাদী,প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন,সাবেক সভাপতি সাংবাদিক মোশাররফ হোসেন মজনু,সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিকাশ স্বর্ণকার । পরে উপস্থিত জনগনেরা খোলা বাজার হতে আটা ক্রয় করেন।

প্রতিবেদক 




















