০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ইয়াবা-হেরোইনসহ ধরা পড়লেন মাদক সম্রাজ্ঞী ছবি ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ পুরিয়া হেরোইনসহ মোছাঃ ছবি বেগম (৩৫) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুরাতন বন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ছবি বেগম ওই এলাকার মোঃ শহিদুল ইসলামের স্ত্রী।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে পুরাতন বন্দর এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ছবি বেগমকে ৩ পিস ইয়াবা ও ৬ পুরিয়া হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সাজা ঘোষণার পর জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, স্থানীয় পর্যায়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

সোনাতলায় ইয়াবা-হেরোইনসহ ধরা পড়লেন মাদক সম্রাজ্ঞী ছবি ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা

প্রকাশিত: ০২:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬