০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ হিন্দু ধর্মালম্বীদের রীতি মতে বগুড়ার আদমদীঘিতে গতকাল বুধবার (১১ নভেম্বর) আনন্দঘন পরিবেশে ভাইফোঁটা উৎসব পালিত হয়েছে । ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ, মমতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলতেই এই উৎসব প্রাচীনকাল থেকে পালিত হয়ে আসছে হিন্দু সম্প্রদায়দের মাঝে।

সনাতন ধর্মীয় ঐতিহ্য ও লোকবিশ্বাস অনুসারে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গতকাল বুধবার (১১ নভেম্বর) সারা বিশ্বের ন্যায় আদমদীঘিতেও বোনেরা তাঁদের ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে যমদেবের অমঙ্গল থেকে ভাইয়ের সুরক্ষা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। ভাইয়ের মঙ্গল ও কল্যাণ কামনায় বোনেরা পালন করেন নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা।
ভাইফোঁটা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভাই-বোনের আত্মিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য প্রকাশ। উপহার কিংবা আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে এই দিনটি মনে করিয়ে দেয় পারিবারিক বন্ধনের গভীরতা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার।
ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও আনন্দঘন পরিবেশে ভাইফোঁটার এই পবিত্র দিনে প্রতিটি বোনের প্রার্থনা—ভাই যেন সুস্থ থাকে, দীর্ঘজীবী হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করে। ভাই-বোনের ভালোবাসা অটুট থাকুক যুগে যুগে। সম্প্রীতি, সৌহার্দ্য ও মঙ্গলময়তায় ভরে উঠুক প্রতিটি পরিবার।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

প্রাথমিক স্তরে STEM শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’শীর্ষক মতবিনিময় সভা

আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালন

প্রকাশিত: ১২:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬