
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস এন্ড রেস্টুরেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
মঙ্গলবার (১০ই নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত শেরপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে খাদ্য পরীক্ষা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।বগুড়ার জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সরকারের প্রচলিত সকল আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিবেদক 


















