০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় আলোচিত পুলিশের গাড়ি ব্যবহার করে ডাকাতিঃ ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্নকার,সোনাতলাঃ বগুড়া সোনাতলা উপজেলার কাতলাহার গ্ৰামে গত বুধবার দিবাগত গভীর রাতে পুলিশ পরিচয়ে ও পুলিশের গাড়ি ব্যবহার করে মৃত খয়বর আলীর ছেলে শাফিকুল ইসলাম ওরফে ফটো(৬৫)এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় নরেচরে বসে পুলিশ বিভাগ। জেলা পুলিশের মাধ্যমে বিষয়টি খোঁজখবর নেন রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার।এরই ধারাবাহিকতায় দু’দিনের মাথায় গতকাল(৫ই জুলাই)শনিবার সকালে সোনাতলায় ছুটে আসেন রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার(ডিআইজি) শাজাহান আলী। এসময় তার সাথে ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা,সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা) সার্কেল মোঃ রবিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সোনাতলা থানার ওসি মিলাদুন-নবী সহ থানার কর্মরত অফিসার ও পুলিশ সদস্য। ডিআইজি শাজাহান আলী সোনাতলা থানায় এসেই তিনি পুলিশি সালাম গ্ৰহন করেন।সালাম গ্ৰহন শেষে তিনি ওসির অফিসে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।এরপর তিনি পুলিশ সুপার,সার্কেল ও ওসিকে নিয়ে থানার ভবনের প্রতিটি রুম,বিভিন্ন কার্যক্রম ও কনষ্টেবল বিশ্রামের ঘরগুলো ঘুরে দেখেন। তিনি অফিসার ও কনষ্টেবলদের খোঁজখবর সহ মাঠ পর্যায়ে কাজ করতে কোন সমস্যা হচ্ছে কিনা তাদের মতামত মনযোগ সহকারে শোনেন। এরপর ডিআইজি শাজাহান আলী পুলিশ সুপার,সার্কেল ও ওসিকে সঙ্গে নিয়ে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন। সেসময় ভুক্তভোগী শফিকুল ইসলাম ওরফে ফটুর ঘর ও টাকা রাখার ওয়ারড্রপ দেখা শেষে তার সাথে খোলামেলা আলাপ করেন। ফটু মিয়া ডিআইজিকে সে দিনের ঘটনার বর্ণণা দেন এবং নিজেদের নিরাপত্তা চান। পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি শাজাহান আলী গনমাধ্যম কর্মীদের বলেন,ঘটনার সাথে জড়িতদের ইতিমধ্যেই আমরা গ্ৰেফতার করে আদালতে প্রেরণ করেছি। আগামীতে কোন পুলিশ সদস্য পুলিশি গাড়ি বা পুলিশি পোষাকে কোন ধরনের অপকর্ম করতে না পারে এবিষয়ে আমরা আরো সতর্ক হবো। তিনি আরো বলেন আমরা যেটি লক্ষ্য করেছি বিষয়টি ছিলো জুয়া কেন্দ্রিক তবে যেহেতু সকল আসামি গ্ৰেফাতার সেহেতু অল্প সময়ের তদন্ত এই মামলার আমরা তদন্ত প্রতিবেদন আদালতে প্রদান করবো

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

সোনাতলায় আলোচিত পুলিশের গাড়ি ব্যবহার করে ডাকাতিঃ ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি

প্রকাশিত: ১১:০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫