০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দ আহম্মেদ কলেজে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভুমিকা শীর্ষক সেমিনার সৈয়দ আহম্মেদ কলেজে অনুষ্ঠিত। অত্র কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামানের সভাপতিত্বে মাদকাসক্তি মুক্ত সমাজ বিনির্মাণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়া ও সৈয়দ আহম্মদ কলেজের সহযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারে  মূল প্রবন্ধ উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার  জিললুর রহমান ।

উক্ত অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ কলেজ গভর্নিং বডি সভাপতি রাকিবুল হাসান।

অত্র কলেজের সভাপতি রাকিবুল হাসান বলেন মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ কর্ণধার, তাই তাদের সচেতনতা ও ইতিবাচক উদ্যোগই একটি সুস্থ প্রজন্ম গঠনে মূল চাবিকাঠি। মাদক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, সহপাঠীদের সচেতন করা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং নৈতিক মূল্যবোধের চর্চা—এসবই শিক্ষার্থীদের মাধ্যমে মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন, বিতর্ক, সেমিনার ও র‍্যালির মাধ্যমে তারা সমাজকে মাদকের বিপদ সম্পর্কে সতর্ক করতে পারে। নিজেদের চরিত্র দৃঢ় রেখে, পরিবার ও সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীরাই পারে একটি মাদকমুক্ত, সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তুলতে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সৈয়দ আহম্মেদ কলেজে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫