স্টাফ রিপোর্টার: মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভুমিকা শীর্ষক সেমিনার সৈয়দ আহম্মেদ কলেজে অনুষ্ঠিত। অত্র কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামানের সভাপতিত্বে মাদকাসক্তি মুক্ত সমাজ বিনির্মাণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়া ও সৈয়দ আহম্মদ কলেজের সহযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার জিললুর রহমান ।
উক্ত অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ কলেজ গভর্নিং বডি সভাপতি রাকিবুল হাসান।
অত্র কলেজের সভাপতি রাকিবুল হাসান বলেন মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ কর্ণধার, তাই তাদের সচেতনতা ও ইতিবাচক উদ্যোগই একটি সুস্থ প্রজন্ম গঠনে মূল চাবিকাঠি। মাদক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, সহপাঠীদের সচেতন করা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং নৈতিক মূল্যবোধের চর্চা—এসবই শিক্ষার্থীদের মাধ্যমে মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন, বিতর্ক, সেমিনার ও র্যালির মাধ্যমে তারা সমাজকে মাদকের বিপদ সম্পর্কে সতর্ক করতে পারে। নিজেদের চরিত্র দৃঢ় রেখে, পরিবার ও সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীরাই পারে একটি মাদকমুক্ত, সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তুলতে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল