০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাবেক এমপি মমতাজকে যে ভাবে গ্রেফতার করা হয়

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার হয়েছেন। ১২মে সোমবার রাতে পৌনে ১২টার দিকে মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমকে রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আত্মগোপনে ছিলেন। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৩মে মঙ্গলবার তাকে আদালতের সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। মমতাজ সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সাবেক এমপি মমতাজকে যে ভাবে গ্রেফতার করা হয়

প্রকাশিত: ০২:২৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫