১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২৮ আগষ্ট) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

এ সময় উপস্থিত ছিলেন ওই মসজিদে ঈমাম রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বিএনপির নেতা ইজার আলী সরকার টুংকু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা আমিনুল ইসলাম কোহেলসহ বিপুল সংখ্যক মুসল্লীগন।
এ বিষয়ে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সৌর বিদ্যুৎ পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির অন্যতম উৎস। বিদ্যুতের ওপর চাপ কমানোর পাশাপাশি সৌর শক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদে সোলার প্যানেল দেওয়ার জন্য অস্ট্রেলিয়া প্রবাসী ডক্টর আখতারুজ্জামান সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন এভাবে তিনি যেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার প্যানেল দিয়ে সার্বিক সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১১:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬