
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে পৌরভার সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। শুক্রবার দুপুরে স্ট্রোক করার পর তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে হাসপাতালেই তার মৃত্যু হয়। গোলাম মোস্তফা মালশন গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার (২৫ নভেম্বর) বাদ এশা তার নিজ গ্রাম মালশন ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, আওয়ামী লীগ নেতা শেখ কুদরত-ই-এলাহী কাজল, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর জিআরএম শাহজাহান, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, পৌর সকল কাউন্সিলর ও বিভিন্ন সামাজিক ও রাজনীতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















