০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে সাংবাদিককে লাঞ্চিত করায় পুলিশ সদস্য ক্লোজড

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে
শিমুল  হাসান,  ( আদমদিঘী)  প্রতিনিধি  : বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় রেলওয়ে থানার  এক পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। ক্লোজড হওয়া ওই পুলিশ সদস্যের (কনস্টেবল) নাম নুরুল ইসলাম।  ২২ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় তাকে রেলওয়ে পুলিশের পাকশি ডিভিশনে সংযুক্ত করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোক্তার হোসেন। লাঞ্চিত সাংবাদিক শফিক ছোটন যমুনা টেলিভিশনের নওগাঁর সিনিয়র রিপোর্টার ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক। তিনি জানান, শুক্রবার সকালে সংবাদ সংগ্রহের জন্য সান্তাহার জংশন স্টেশনে আসেন। এরপর থানা এলাকায় ভিডিও ধারন করার সময় সাধারন পোশাকে থাকা পুলিশ সদস্য নুরুল ইসলাম তার ওপর চাড়াও হয়। একপর্যায়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং লাঞ্চিত করেন। এসময় পুলিশ সদস্য নুরুলের সাথে ডিউটিরত আরো একজন এএসআই ও একজন পুলিশ সদস্যও ছিলেন। পরে সাংবাদিকরা থানার সামনে এসে জড়ো হয়ে প্রতিবাদ করেন। শফিক ছোটন আরো বলেন, সহকর্মীদের চাপে আমার ছিনিয়ে নেওয়া ফোন ফিরিয়ে দিয়েছেন। তবে এ ঘটনায় এক পুলিশ সদস্যকে ক্লোজড করা হলেও বাঁকি দু’জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।  সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, পুলিশ সদস্য নুরুল ইসলামকে ক্লোজ করে পাকশিতে সংযুক্ত করা হয়েছে। সেই সাথে সার্কেল এসপি ফিরোজ আহম্মেদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে সাংবাদিককে লাঞ্চিত করায় পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিত: ০১:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩