
আদমদিঘী (বগুড়) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে তিন মাস যাবৎ ধরে টিসিবি পণ্য সরবরাহ বন্ধ থাকায় পবিত্র রমজান মাসে ও পণ্য পাওয়া থেকে বঞ্চিত এ শহরের নাগরিকদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। টিসিবি পন্য বঞ্চিত ভুক্তভুগি নাগরিকরা জানিয়েছেন সান্তাহার প্রথম শ্রেণীর পৌরসভা। এখানে ৯টি ওয়ার্ডে প্রায় ৫ হাজার দুস্থ্য ও মধ্যেবিত্ত টিসিবি কার্ড ধারী পরিবার বৈশ্যম্যের স্বীকার হচ্ছন। সারাদেশে চড়া দ্রব্যমূল্যের বাজারে দেশের প্রায় সবখানে সরকারি ভর্তুকির টিসিবি পণ্য সরবরাহ করা হলেও এ-শহরে তিন মাস যাবৎ এই টিসিবি পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। চলছে পবিত্র রমজান মাস। এমাসে তেল,সোলা,খেজুর,চিনিহস ইফতারের জন্য বিভিন্ন সামগ্রী প্রয়োজন হয়। ফলে গরীর- দুঃখীসহ সব পরিবারকে বাড়তি খরচের মুখে পরতে হয় । সরকার বাজার নিয়ন্ত্রণ এবং মধ্যেবিত্ত ও গরীব পরিবারদের মাঝে ভর্তুকি দিয়ে ডিলারের মাধ্যেমে তেল,চাল,ডাল,আটা,সোলা, খেজুর চিনিসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করে আসছেন । গত প্রায় তিন মাস যাবৎ এসব পণ্যের দেখা মিলেনি ৯টি ওয়াড নিয়ে গঠিত সান্তাহার প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিকদের। এশহরে কেন টিসিবি পণ্য সরবরাহ বন্ধ রয়েছে এর সটিক কারণ জানতে লোকজন রাজনৈতিক দলের নেতাকর্মীর নিকট গিয়ে তাদের কাছ থেকে সঠিক উত্তর না পেয়ে বেজায় হইচই করে বৈমুখ হয়ে ফিরতে হচ্ছে তাদের। সান্তাহার জংশন পৌর শহরে দেশের সর্ববৃহৎ খাদ্য সংরক্ষণাগার দুটি সাইলো, এবং সিএসডি ও এলএসডি খাদ্য গুদাম,মালগুদাম ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকসহ এ শহরে কয়েক দিন হাজার শ্রমিক রয়েছে। দ্রব্যমূল্যের চড়া বাজারে এইসব অল্প আয়ের মানুষগুলো গত তিন মাস যাবৎ পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিন পার করছে। ফলে এ শহরে সরকারি ভর্তুকির টিসিবি পণ্য সরবরাহ বন্ধ থাকায় পবিত্র রমজান মাসে শ্রমিক শ্রেণী পেশার মানুষের কষ্ট বেড়েছ বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে । এতে এসব ভুক্তভুগি পরিবারের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এবিষয়ে সান্তাহার পৌর সভার প্রশাসক আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সাথে কথা বললে তিনি বলেন পৌর প্রকৌশলী রায়হান মন্ডলের সাথে কথা বলেন। সান্তাহার পৌরসভার প্রকৌশলী রায়হান মন্ডলের সাথে কথা বললে তিনি জানান বগুড়া টিসিবি ক্যাম্পে আমরা তালিকা পাঠিয়েছে সেখান থেকে কার্ড আসেনি। তিনি আরোও বলেন আমি কথা বলেছি কার্ড আসতে আরোও দু-এক মাস সময় লাগবে।

প্রতিবেদক 




















