০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে মা বিষয়ক বক্তব্য প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
শিমুল  হাসান,আদমদিঘী (বগুড়া)  প্রতিনিধি: সান্তাহারে মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু বিজ্ঞান ও গনিত ক্লাবের সাহিত্য, ক্রীড়া এবং ‘মা’ বিষয়ক বক্তব্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ৯টায় স্থানীয়  বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজে উক্ত ক্লাবের আয়োজনে দিনব্যাপী  সাহিত্য ক্রীড়া প্রতিযোগিতা বনভোজন ও মা বিষয়ক বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও গণিত  ক্লাবের সভাপতি ওই কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ,কে,এম আসাদুল হক বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সচিব হুমায়ন কবির জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বাবুল হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক ওই কলেজের শিক্ষক দিলীপ কুমার গুপ্ত, সান্তাহার পৌর সভার কাউন্সিলর হুমায়ুন কবির বাদশা,   সাংবাদিক মোঃ হারেজুজ্জামান হারেজ ও মোঃ মনছুর আলী, মামুনুররশীদ মামুনসহ ওই কলেজের   প্রভাষক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীর চর্চা বিষয়ক শিক্ষক আল-আমিন বাবু নির্ধারিত ‘মা’ বিষয়ক বক্তব্য প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ট থেকে দশম শ্রেনির শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।   পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে  পুরস্কার তুলে দেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে মা বিষয়ক বক্তব্য প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪