০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে সরকারি পুকুরে প্রভাব খাটিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এই দণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে সংশ্লিষ্টদের কঠোরভাবে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের নতুন এলাকার শাহী মসজিদের পাশের সরকারি পুকুরে কয়েকদিন ধরে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছিল। উত্তোলিত মাটি পাশের একটি ইটভাটায় সরিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এতে পুকুরের কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাশের সড়কও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যা জনসাধারণের চলাচলে মারাত্মক হুমকি সৃষ্টি করে। স্থানীয়দের অভিযোগ, শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আজাহারুল ইসলাম সাজ্জাদ পুকুরটিকে মসজিদের সম্পত্তি দাবী করে প্রভাব খাটিয়ে এই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
পরবর্তীতে পুকুরসংলগ্ন এক বাসিন্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে।
এরপর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা

প্রকাশিত: ০৩:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬