০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত করে টাকা ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ  

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
শিমুল হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহারে টাকা লেনদেনের জের ধরে মেহেদী হাসান (৩১) নামের এক প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মেহেদী উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। রবিবার বেলা দেড় টায় সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সুজনের দোকানের সামনে ঘটনাটি ঘটে। ওই দিন রাতেই আহত মেহেদীর বাবা আদমদীঘি থানায় ইয়ার্ড কলোনী মহল্লার সেকেন্দারের ছেলে রাজু হোসেন, খোকনের ছেলে সাইফুল ও বাদশার ছেলে সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ও স্থানিয় সূত্রে জানা যায়, বিদেশ পাঠানোর বিষয় নিয়ে রাজু হোসেনের সঙ্গে মেহেদী হাসানের লেন দেন ছিলো। সম্প্রতি তা মিটে গেলেও মেহেদীর কাছে রাজুর কিছু টাকা পাওনা ছিলো। এরই মধ্যে গত ৪ জুলাই বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন মেহেদী। পরের দিন মেহেদী তার বন্ধু হিমেল কুমারকে সঙ্গে নিয়ে সান্তাহার মাইক্রোস্ট্যান্ডে তার বাবার সুতার দোকানে যান। দুপুর দেড় টায় মোটরসাইকেল নিয়ে তারা বাড়িতে ফেরার পথে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার সুজনের দোকানের সামনে পৌঁছলে রাজু বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের পথরোধ করেন। এরপর টিপচাকু দিয়ে এলোপাথারীভাবে মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানিয়রা গুরুত্বর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, মেহেদীর ব্যাগে থাকা দুই লাখ টাকা, স্বর্ণের চেইন, এক ভরি মালা, ৩ ভরি রুপার ব্যাচ লাইট ও একটি স্মার্ট আই ফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।  আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত করে টাকা ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ  

প্রকাশিত: ০১:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬