১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশনের বিভাগের প্রধান কবির আহামদ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার বিভিন্ন প্রকল্পের চলমান উন্নয়ন পরিদর্শন করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ (অতিরিক্ত সচিব)। শুক্রবার বিকেল ৫ টায় সান্তাহার পৌরসভায় আসেন তিনি। এই উপলক্ষে সান্তাহার পৌরসভার কনফারেন্স রুমে পৌরসভার প্রশাসক নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, প্রকল্প ঠিকাদারসহ সাবেক কাউন্সিলরগণ।
সভাশেষে পৌর শহরের কয়েকটি এলাকায় স্থানীয় সরকার কোভিড-১৯ এবং বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এলজিইডি) ঢাকা সদর দপ্তরের প্রকল্প পরিচালক সুজন কুমার কর, স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রকল্পের প্রকল্প উপ-পরিচালক সাজ্জাদ কবির, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল প্রমূখ।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশনের বিভাগের প্রধান কবির আহামদ

প্রকাশিত: ০৫:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫