১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে পুলিশের বিশেষ  অভিযানে দুই নারী গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশনের অংশ হিসেবে অসামাজিক  কারবারের অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ।  সান্তাহার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার বাসিন্দা লাইলী ও ঝুলিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা অসামাজিক কার্যকলাপ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন  বলেন, “সান্তাহারকে একটি পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। মাদক, জুয়া, যৌন কারবারসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে এবং অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে পুলিশের বিশেষ  অভিযানে দুই নারী গ্রেফতার

প্রকাশিত: ১১:৩২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬