০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে পুকুর থেকে লাশ উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুর থেকে আকবর আলী (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।২৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়া পুকুর নামক একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আকবর আলী উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকার মৃত আতোয়ার রহমানের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। জানা যায়, বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়া পুকুরের রাস্তা দিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। এসময় পানির উপরে একটি লাশ ভেসে উঠতে দেখেন। পরে খবরটি আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে এসে ভীড় জমায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো প্রেরণ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে পুকুর থেকে লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫