০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামের যুব সমাজের উদ্যোগে দমদমা-প্রশাদখালী সড়কে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা কারমান আলী মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান, পৌর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ আবিদ, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আলম, পৌর ছাত্রদলের সমাজ সেবা বিষয়ক সম্পাদক সোহাগ প্রমূখ। বৃক্ষরোপণ শেষে মাহফুজুল হক টিকন বলেন, তিনি তুখোড় মেধাবী চিকিৎসক বিসিএসে (স্বাস্থ্য) প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী সরকার তাকে সে চাকরিতে থাকতে দেয়নি। তবুও তার একাডেমিক উৎকর্ষ থেমে থাকেনি। তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি এমএসসি অর্জন করেন। সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদক পেয়েছেন। ৫ আগস্টের পর ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে তার চাকরি পুনর্বহালের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী, তিনি ভবিষ্যতে আবার বাংলাদেশের মানুষের জন্য তার মেধা ও দক্ষতা দিয়ে চিকিৎসাসেবায় অবদান রাখবেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ

প্রকাশিত: ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫